চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে আ.লীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার ৩

যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
যশোর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আলম সরকারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরা।

গ্রেপ্তাররা হলেন নারায়ণপুর ইউনিয়নের হাজরা খানার গ্রামের মতিয়ার রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী কামরুজ্জামান শিমুল, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন হোসেন ও স্বরূপদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত ভগিরতি বিশ্বাসের ছেলে অপূর্ব বিশ্বাস।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বুন্দলীতলা গ্রামের বাসিন্দা শাহ্ আলম সরকারকে নিয়ে কুরচিপূর্ণ অশ্লীল ভিডিও তৈরি করে আটকদের ফেসবুক আইডিতে প্রচার করে। আওয়ামী লীগ নেতা শাহ আলম সরকার বর্তমানে ঢাকায় বসবাস করেন। এ ঘটনায় ১৭ মে নিজেই বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ঢাকার খিলগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩৯। পরে মামলাটি ডিবিতে নেওয়া হয়। এর পরে শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ঢাকা দক্ষিণ সাইবার ক্রাইম বিভাগ) এর এসআই আলী আহমেদ।

এ ব্যাপারে আটক কামরুজ্জামান শিমুলের ভাই জনপ্রতিনিধি মনিরুজ্জামান মিলন বলেন, আমার ভাই মালয়েশিয়া প্রবাসী। সম্প্রতি দেশে এসেছে। সে কি করেছে আমরা কিছুই জানি না। শুনেছি এ ভিডিওটি শেয়ার করেছে। এতে অন্যায় হয়ে থাকলে আইনে যে বিধান আছে সে অনুযায়ী লড়াই করতে হবে। এ ঘটনায় অন্য আসামিরা খুব দ্রুতই আটক হবে আশাবাদ ব্যক্ত করেছেন মামলার বাদী শাহ আলম। ন্যায় বিচার পাবেন বলে তিনি আশাবাদী।

চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি ঢাকায় হওয়ার কারণে আসামিদের ঢাকায় নেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X