চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গাছে ঝুলছিল ৭ বছরের সুমাইয়ার দেহ

ভোলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
ভোলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

নিজ ঘরের কোণে মেহেদী গাছে ঝুলছিল সুমাইয়া (৭) নামে এক শিশুর মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শিশুটির মরদেহ উদ্ধার করে। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শাহে আলম মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে । মৃত শিশু সুমাইয়া ওই গ্রামেরই বাসিন্দা জামালের মেয়ে।

শিশুটির মা তাছলিমা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার পর প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় শিশু সুমাইয়া। কিছুক্ষণ পর শিশুটির বাবা জামাল হোসেন বাজার থেকে বাড়িতে ফিরে তাকে দেখতে না পেয়ে বিভিন্ন দিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের কোণে একটি মেহেদী গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে থাকতে দেখেন সুমাইয়াকে।

এই দৃশ্য দেখে চিৎকার শুরু করেন তিনি। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

শিশুটি জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীন ছিল দাবি করে তার বাবা জামাল হোসেন বলেন, মৃত্যু নিয়ে কোনো অভিযোগ নেই তাদের।

তবে পুলিশের সন্দেহ অন্যকিছু। তারা বলছেন, এত ছোট শিশু এ ধরনের কাজ করার পেছনে কোনো কারণ বা উদ্দেশ্য থাকতে পারে। কিন্তু এই ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে তেমন কোনো কারণ না পাওয়াতেই ঘটনাটিতে বিভিন্ন প্রশ্নের জন্ম দিয়েছে। তাই ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশ শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোহাম্মদ মেহেদী হাসান জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে এসেছি এবং শিশুর পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি এবং সবকিছু দেখে মৃত্যুর কারণ নিয়ে একটু সন্দেহ হয়েছে। আমরা মরদেহটি উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় শশীভূষণ থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১০

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১২

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৩

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৪

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৫

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৮

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৯

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

২০
X