চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা সরকার হিমালয়ের মতো উঁচু ও শক্তিশালী : স্বাস্থ্যমন্ত্রী

চরফ্যাশনে উপকারভোগী ও উন্নয়ন সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা
চরফ্যাশনে উপকারভোগী ও উন্নয়ন সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকার হলো হিমালয়ের মতো উঁচু ও শক্তিশালী জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বিএনপি বারবার বলছে শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার এতো দুর্বল নয়। তাকে কখনো ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে না।’

বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা সংবিধান অনুযায়ী নির্বাচনে আসেন, জণগণ আপনাদের পাশে নেই বলেই আপনারা নির্বাচনে আসতে চান না।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে উপকারভোগী ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক আরও বলেন, বিএনপি সংবিধান অনুযায়ী নির্বাচনে আসতে চান না। কারণ জণগণ বিএনপির পাশে নেই। জনগণের জন্য বিএনপি কিছুই করে নাই।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রমুখ।

এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার ভবন এবং শশীভূষণ নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৩

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৪

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৫

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৭

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৮

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৯

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

২০
X