সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের নিয়ে ‘মুজিব’ সিনেমা দেখলেন ছাত্রলীগের জেলা সভাপতি

শিক্ষার্থীদের সঙ্গে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের সঙ্গে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক। ছবি : কালবেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ জানতে তাঁর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মী, স্কুল, কলেজ শিক্ষার্থীদের নিয়ে দেখালেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত সাতক্ষীরা শহরের সংগীতা সিনেমা হলে এ সিনেমাটি প্রদর্শিত হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতির জীবন ও কর্মের চিত্রায়ণে তরুণ চলচ্চিত্র তারকাদের অভিনীত ছবিটি নতুন প্রজন্মকে ঐতিহাসিক আখ্যানের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করবে। চলচ্চিত্র একটি শক্তিশালী মাধ্যম এবং তরুণ-তরুণীরা চলচ্চিত্রটি দেখার সময় ও ইতিহাসকে কল্পনা করার সুযোগ পাবে।

চলচ্চিত্রটির প্রিমিয়ার শো টি আমি দেখেছি। আমি সিনেমাটি দেখে কেঁদেছি। আমি বিশ্বাস করি এই সিনেমাটি সাধারণ শিক্ষার্থীরা দেখলে বঙ্গবন্ধুর জীবন আদর্শ সম্পর্কে জানতে পারবেন এবং নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে উদ্বুদ্ধ হবে। এ ধারণা থেকেই আজ বিভিন্ন সাতক্ষীরার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা, স্কুল, কলেজ শিক্ষার্থীদের নিয়ে এই সিনেমা দেখেছি।

সিনেমা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান নিশান, সাধারণ সম্পাদক তৌহিদ হাসান, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক রাসেল, কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল হাসান, সাধারণ সম্পাদক মিঠুন ইসলাম, পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হাসান, পৌর ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মিঠুন, দুই নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাকিল, ৭ নং ওয়ার ছাত্রলীগের সভাপতি নাইস, সিটি কলেজ ছাত্রলীগ নেতা তৌকির, সরকারি কলেজ ছাত্রলীগ নেতার রিপন, আশিক, ইব্রাহিম, তৌফিক প্রমুখ।

কালবেলা/বিএনএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১০

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১১

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৩

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৬

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৭

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৮

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৯

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

২০
X