সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকে পজিটিভ কনটেন্ট তৈরি করতে ইয়ুথদের নিয়ে ক্যাম্পেইন

সাতক্ষীরায় টিকটক বিষয়ে কর্মশালায় অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
সাতক্ষীরায় টিকটক বিষয়ে কর্মশালায় অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

গান কিংবা রম্য সংলাপের সঙ্গে নিজের ব্যাঙ্গাত্মক মুখভঙ্গি আর ঠোঁট মিলিয়ে ১৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও বানানোই যেন টিকটক। শোয়ার ঘর থেকে বাড়ির ছাদ, স্কুল আনা থেকে সদরঘাট, কোনো স্থানই বাদ নেই টিকটকারদের হাত থেকে। টিকটকের এই খেলায় মেতে আছে শিক্ষার্থী, শিল্পী, তারকা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে টিকটকেসহ অনলাইনে সুরক্ষা, সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার এবং পজিটিভ কনটেন্ট কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে ব্যবহারকারী ইয়ুথদের নিয়ে ক্যাম্পেইন করেছে টিকটক ও জাগো ফাউন্ডেশন।

শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা শহরের পিৎজা মিলানের অডিটোরিয়ামে দিনব্যাপী ক্যাম্পেইনে সাতক্ষীরার বিভিন্ন এলাকা থেকে আসা ইয়ুথদের শরীরের বিশেষ অংশ প্রদর্শন, অদ্ভুত ও অযৌক্তিক সংলাপ, গুজব বা উদ্ভট চুলের প্রদর্শনসহ নানা রকম পাগলামী না করেও পজিটিভ কন্টেন্ট করা যায় সে বিষয়ে ধারণা দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, টিকটকের নাম শুনলেই সবার মধ্যে একটা ভিন্ন ধারণা কাজ করে।তবে এই প্লাটফর্মটির মাধ্যমে যে পজিটিভ কন্টেন্ট তৈরি করা যায় সেটাই আমাদের শেখানো হয়েছে।

কর্মশালায় বক্তারা বলেছেন, অনলাইন বা ইন্টারনেট আমাদের সামনে যেমন অবারিত সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তেমনি কিছু ঝুঁকিও তৈরি করেছে। তাই অনলাইনে নিরাপদ থাকার জন্য বিভিন্ন সেফটি টুলস এবং ব্যবহার শিখাতে ও পজিটিভ ভিডিও কন্টেন্ট বানানোর টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে এ আয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, জাগো ফাউন্ডেশনের অ্যাসিস্ট্যান্ট ডিভিশন কো-অর্ডিনেটর মো. রায়হান কবির, মেকাটিমের চিফ ট্রেইনার আমির হামজা, ভলেন্টিয়ার ফর বাংলাদেশের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক সুব্রত হালদার, সাতক্ষীরার সভাপতি মো. হোসেন আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X