মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

টিকটকে ভিডিও ছাড়েন স্ত্রী, অতঃপর...

পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা

বগুড়ায় স্ত্রীকে হত্যার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় স্বামী মুকুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে নিহত মারুফার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও টিকটকে প্রচারকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় স্বামী মুকুল মিয়া তার স্ত্রী মারুফাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করে।

হত্যার পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ওই রাতেই নিজ বাড়ির টয়লেটের হাউসে নিহতের মরদেহ ফেলে দিয়ে হাউসের মুখে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেয়। পরে সে তার পরিবারসহ নিহতের স্বজনদের জানায় যে, তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে।

ঘটনার দুদিন পর ১৫ ডিসেম্বর আসামি নিজেই বাদী হয়ে স্ত্রী নিখোঁজের অভিযোগ এনে বগুড়া সদর থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ছায়া তদন্তে বগুড়া সদর থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত শুরু করে। ডিবি বগুড়ার ওসি ইকবাল বাহার ও ইন্সপেক্টর রাজু কামালের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধান চালায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ১২টায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা মুকুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির টয়লেটের হাউস থেকে নিহত মারুফার মরদেহ উদ্ধার করা হয়। এতে করে পুরো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X