দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার্থীর প্রয়োজন : মোস্তাফা জব্বার

কুমিল্লার দাউদকান্দিতে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : কালবেলা
কুমিল্লার দাউদকান্দিতে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ছবি : কালবেলা

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট শিক্ষার্থীর প্রয়োজন। শনিবার (২১ অক্টোবর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিশ্বরোডের আবিদ প্লাজায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, দাউদকান্দি শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘শিশু মানেই নতুন আলোর আগামী এবং আজকের শিশুরাই জাতির ভবিষ্যৎ। শিশুরা শুদ্ধ, সুন্দর, ও নির্মলতার প্রতিচ্ছবি। বিজ্ঞান ও প্রযুক্তির নিত্য নতুন সংযোজনকে সাদরে গ্রহণ এবং ব্যবহার করেই উন্নত রাষ্ট্রগুলো পৌঁছে গেছে সফলতার স্বর্ণচূড়ায় আর সেই দৌড়ে আমরা এখনো অনেকটাই পিছিয়ে আছি। তাই এখনই সময়, মৌলিক পদ্ধতিতে পাঠদানের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে মাল্টিমিডিয়াভিত্তিক পাঠদান আমাদের শিশুদের ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে যোগ্য করে তোলা। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট শিক্ষার্থীর প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার শিশুদের মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদানই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত আগামীর স্মার্ট বাংলাদেশ।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন প্রমুখ।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X