লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর পাহাড় কাটায় ৪ জনের দণ্ড

লামায় পাহাড় কাটার দায়ে চারজনের দণ্ড। ছবি : কালবেলা
লামায় পাহাড় কাটার দায়ে চারজনের দণ্ড। ছবি : কালবেলা

উপর মহলকে ‘ম্যানেজ’ করেই চলছে পাহাড় কাটা শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার অপরাধে এফএসি নামে এক ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটার চারজনকে আটক করে দুজনকে ছয় মাসের জেল ও দুজনকে ৫০ হাজার করে টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, ইটভাটার মালিকরা অবৈধভাবে পাহাড় কাটছেন, যা দণ্ডনীয় অপরাধ। বিগত সময়ে তাদের সবাইকে বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। তাতেও তারা সংশোধন হয়নি।

তিনি আরও বলেন, শনিবারে দুপুরে ফাইতং ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় এফএসি ইটভাটায় হাতে-নাতে পাহাড় কাটার অপরাধে চারজনকে আটক করা হয়েছে। পরে তাদের অপরাধ বিবেচনা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে সাজা দেওয়া হয়।

লামা থানা পুলিশের ওসি শামীম শেখ বলেন, অপরাধীদের দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জরিমানা পরিশোধ করায় অপর দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ, গত ১২ অক্টোবর জেলা ও বিভাগীয় পরিবেশ অধিদপ্তর যৌথভাবে লামা ফাইতং ইটভাটায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রায় ১ লাখ ঘনফুট পরিমাণে পাহাড় কাটার সত্যতা পান। ইটভাটার আশপাশে ৩০ একরজুড়ে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে সাবাড় করেন ইটভাটা মালিকরা। সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার দায়ে ফাইতং ২৩টি ইটভাটা বিরুদ্ধে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা করা ইটভাটাগুলো হলো লামা উপজেলায় এফএসি, এমএমবি, ৭বিএম, এসএবি, রায়হান রিংকু, ইবিএম, বিএমডব্লিউ, এমবি আই, কেবিসি, এমএইচ বি, এবিসি, এসবিএম, ওয়াই এসবি খায়রুদ্দিন মাস্টার, বিবিএম, ইউএমবি, ডিএমবি, ইউবিএম, ইউবিএন, এমবিএম, ৩বিএম, এসবি ডব্লিউ ও ৫বিএম ব্রিক্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১০

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১১

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১২

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১৩

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৪

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৫

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৬

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৭

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৯

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

২০
X