মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০৪:২৬ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

২৮ অক্টোবর বিএনপি নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব : মির্জা আজম

জামালপুরের মাদারগঞ্জে মতবিনিময় সভায় মির্জা আজম। ছবি : কালবেলা
জামালপুরের মাদারগঞ্জে মতবিনিময় সভায় মির্জা আজম। ছবি : কালবেলা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জামালপুর- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ মির্জা আজম বলেছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি সেই ২০১৪-১৫ সালের মতো নৈরাজ্য সৃষ্টি করলে ঢাকা শহরের জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।

রবিবার (২২ অক্টোবর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ি এস এম সিনিয়র মাদ্রাসা মাঠে উপজেলা পরিষদের আয়োজনে প্রাথমিক শিক্ষার মান্নোয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি ২০২২ সালের নভেম্বরে ঘোষণা দিয়েছিল ১০ ডিসেম্বর নয়া পল্টনে সমাবেশ থেকে শেখ হাসিনার পতন ঘটাবেন। সেইদিন পল্টনে সমাবেশ করতে ব্যর্থ হয়ে গোলাপবাগ মাঠে সমাবেশ করে রাজনৈতিকভাবে তাদের পতন হয়েছে।’

মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. শাহেন শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহসভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জামালপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ দৌলতুজ্জামান দুলাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, এটিএম বাবুল, প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রায়হান রহমতুল্লাহ রিমু প্রমুখ।

এ সময় উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১০

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১১

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১২

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৩

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৪

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৬

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৭

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৮

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৯

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

২০
X