রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের জয়ে জামানত হারালেন তিন মেয়র প্রার্থী

জামানত হারানো তিন মেয়র প্রার্থী। ছবি : সংগৃহীত
জামানত হারানো তিন মেয়র প্রার্থী। ছবি : সংগৃহীত

১ লাখ ৪৬ হাজার ৮০৭ ভোটের বিশাল ব্যবধানে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। নৌকার প্রার্থীর কাছে হেরে অপর তিন মেয়র প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন।

বুধবার (২১ জুন) রাতে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের ঘোষিত মেয়র প্রার্থীদের আনুষ্ঠানিক ফলে প্রাপ্ত ভোট অনুযায়ী তারা এই জামানত হারান।

জামানত হারানো মেয়র প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মুরশিদ আলম ফারুকী, জাকের পার্টির গোলাপফুলের প্রার্থী লতিফ আনোয়ার ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন।

বেসরকারিভাবে ঘোষিত ফলে দেখা যায়, নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬০ হাজার ২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের (হাতপাখা) প্রার্থী মুরশিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট। এ ছাড়া জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার ১১ হাজার ৭১৩ ভোট ও জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, প্রাপ্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। রাসিক নির্বাচনে চার মেয়রপ্রার্থী ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট পেয়েছেন। প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৭০ ভোট। কিন্তু খায়রুজ্জামান লিটন ছাড়া অন্য তিন মেয়রপ্রার্থীর কেউই এই ভোট পাননি।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, তিন প্রার্থীই জামানত হারিয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া বাতিল ভোটের সংখ্যা আরও ২ হাজার ৭০।

ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম বলেন, আমরা বেশ কয়েকদিন আগেই ভোট বর্জন করেছি। সঙ্গত কারণে আমিসহ ইসলামী আন্দোলেন নেতাকর্মী ও সাধারণ ভোটাররা অনেকেই ভোট দেয়নি। এজন্য ভোট বর্জন না করলে আরও বেশি ভোট পেতাম। জামানত বাজেয়াপ্ত হতো না। বর্জনের পরও ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। ভোট বর্জন করলে জামানত রক্ষার আশা করাও উচিত না।

জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার বলেন, আমরা তো বিশ্বাস করে ভোটে পোলিং এজেন্টই দেইনি। জামানত কোনো বিষয় না। আমাদের আদর্শ প্রচারের জন্যই ভোটে দাঁড়িয়েছিলাম। আমরা সফল হয়েছি। মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। জনগণকে ভালোবাসা দিয়ে যেতে চাই।

জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ইভিএমে ভোট হওয়ায় আমার ভোট কমেছে। কেননা ইভিএম এখানে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো রিজেক্টেড। এটি একটি গেইম ছিল। অনেক ভোটার ইভিএম অকেজো হওয়ার কারণে ভোট দিতে পারেনি। তারপরও যে ফল এসেছে, তাতেই আমি খুশি। চেষ্টা করেছি জনগণের পাশে থাকার, থেকেছি, থাকব। জামানত কোনো বিষয় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X