সরাইল প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আচার ভেবে তেলাপোকার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু!

আচার ভেবে তেলাপোকার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আচার মনে করে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

এরা হলেন- উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) ও একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। আচার মনে করে তারা বিষ খেয়ে ফেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কবির।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া গ্রামের নিজ বাড়িতে দুই শিশু খেলা করছিল। খেলার এক ফাঁকে ঘরের খাটের নিচে তেলাপোকা মারার ওষুধের প্যাকেটকে আচারের প্যাকেট মনে করে খেয়ে ফেলে তারা। এ ঘটনাটি বুজতে পেরে স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে সেই শিশুরও মৃত্যু হয়।

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, তেলাপোকার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X