টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১২:০৯ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্দেশের পরও সেন্টমার্টিন ছাড়েননি দেড় শতাধিক পর্যটক

সেন্টমার্টিনে পর্যটক। ছবি : কালবেলা
সেন্টমার্টিনে পর্যটক। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় হামুনের এগিয়ে আসার খবরে কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রশাসন পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ দেয়। কিন্তু এরপরও দ্বীপে থেকে গেছেন দেড় শতাধিক পর্যটক। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।

এর আগে উপজেলা প্রশাসনের নির্দেশে সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় সেন্টমার্টিনের জেটি ঘাট থেকে পর্যটকদের নিয়ে তিনটি জাহাজ টেকনাফের উদ্দেশে ছেড়ে আসে। তবে ওই সব পর্যটক ওই জাহাজে আসেননি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘টেকনাফ উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে মাইকিং করেছি। এ সময় পর্যটকদের দ্বীপ ছাড়তে বলা হয়েছিল। কিন্তু তারপরেও দেড় শতাধিক পর্যটক সেন্ট মার্টিনে রয়ে গেছেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া বা সতর্কসংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌ পথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই, পর্যটকদের সেন্ট মার্টিন থেকে সোমবার জাহাজে করে টেকনাফে ফিরতে বলা হয়েছিল। যদি কেউ নির্দেশনা অমান্য করে দ্বীপে অবস্থান করেন, তাহলে সেটি তাদের নিজস্ব ব্যাপার।’

টেকনাফ আবহাওয়া অফিস সূত্র জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৬ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X