রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:১৮ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ‘বৈদ্যুতিক ফাঁদে’ আটকে হাতির মৃত্যু

কক্সবাজারের রামুতে বৈদ্যুতিক ফাঁদে আটকে মারা যাওয়া বন্য হাতি। ছবি : কালবেলা
কক্সবাজারের রামুতে বৈদ্যুতিক ফাঁদে আটকে মারা যাওয়া বন্য হাতি। ছবি : কালবেলা

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ফসল রক্ষায় ধানখেতে পাতা ‘বৈদ্যুতিক ফাঁদে’ আটকে এক হাতির বাচ্চার মৃত্যু হয়েছে। হাতিটির আনুমানিক বয়স ৮ বছর। তবে মৃত্যুর কারণ স্পষ্ট করছে না বন বিভাগ।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সারোয়ার আলম।

তিনি জানান, সোমবার ভোরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের রহিমের ঘোনা এলাকায় ধানখেত থেকে একটি মৃত বন্য হাতির বাচ্চা উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের এক ইউপি সদস্য বলেন, ধান বাঁচাতে কৃষক রহিম মিয়া বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ভোরে একদল বন্য হাতি খাবারের সন্ধানে ধানখেতে নেমেছিল। ধারণা করা হচ্ছে সেই সময় হাতির বাচ্চাটি বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X