খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিএনপির সমাবেশ, খুলনায় বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) লোগো।

ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত থেকে বুধবার পর্যন্ত ১২ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। একই সঙ্গে খুলনা মহানগর এবং বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আত্মগোপন শুরু করেছে।

দলীয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এ দুইশ’ নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউর সরদার, জামিরা ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল্লাহ খান, রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এসএম বোরহান উদ্দিন, ৪নং টিএসবি ইউনিয়ন যুবদল নেতা মো. সাগর সরদার, বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা শাহারিয়ার আলম বাপ্পী খান, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আখতার শেখ, তেরখাদা উপজেলা বিএনপির সহসভাপতি লস্কর আবুল কালাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবির, ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আশরাফুল, খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মেম্বার, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম ও দিঘলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ।

খুলনা বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব মিজানুর রহমান মিলটন বলেন, ‘মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত রাজধানীতে মহাসমাবেশে না যেতে বিএনপির মধ্যে ভীতি সৃষ্টি করার জন্য এ গ্রেপ্তার চালানো হচ্ছে।’

এদিকে কয়েকটি উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হয়রানি করছে পুলিশ।

কয়রা উপজেলা যুবলীগের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ বলেন, ‘কয়রা উপজেলার অধিকাংশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ মঙ্গলবার রাত থেকে তল্লাশি চালিয়েছে। বাড়ির বৃদ্ধ ও নারী সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। হঠাৎ করেই পুলিশের এমন তৎপরতা শুরু হয়েছে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে।’

এ ছাড়া বিএনপি নেতা শরিফুলকে বাসা থেকে তুলে নিয়ে গেছে। অন্যদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহরম হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোতাসিম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও নির্বাহী সদস্য সবুজ হোসেনের বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে।

কয়রা থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বের মামলা ছিল। কাউকে হয়রানি করতে গ্রেপ্তার করা হয়নি। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে পুলিশ সচেষ্ট আছে।’

এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের সদস্য মিজানুর রহমান মিল্টন বলেন, ঢাকার মহাসমাবেশ ঠেকাতে খুলনায় পুলিশ গ্রেপ্তার অভিযানে নেমেছে। নেতাকর্মীদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

এ ছাড়া হামলা মামলা করে মহাসমাবেশ ঠেকানো যাবে না বলেও দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ওসমান গনি

তেহরানে আজ খামেনির প্রতি শেষশ্রদ্ধা, এরপরের কর্মসূচি কী

সড়কের পাশে পড়ে ছিল নবজাতক, হাসপাতালে ভর্তি

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

১০

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

১১

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

১২

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১৩

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১৪

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১৫

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৬

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৭

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৮

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৯

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

২০
X