বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কুলাউড়া রেলপথে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, পুলিশ দেখে ভোঁদৌড়!

কুলাউড়ার স্কুল চৌমুহনী রেলগেট এলাকায় রেলপথে অবস্থান নেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। ছবি :  কালবেলা
কুলাউড়ার স্কুল চৌমুহনী রেলগেট এলাকায় রেলপথে অবস্থান নেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথে অবস্থান করে অবরোধের চেষ্টাকালে পুলিশ দেখে সটকে পড়লেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কুলাউড়ার স্কুল চৌমুহনী এলাকার রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুলাউড়ার স্কুল চৌমুহনী রেলগেইট সংলগ্ন এলাকায় উপজেলা বিএনপির একাংশের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী রেলপথে অবস্থান নেন। সেখানে তারা কিছু সময় অবস্থানের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সেখান থেকে সটকে পড়েন বিএনপির নেতাকর্মীরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির একাংশের (বাচ্চু-সজলের নেতৃত্বাধীন) সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ জানান, আমরা সকাল ১১টার দিকে কুলাউড়া সরকারি কলেজে সম্মুখে, উছলাপাড়া ও স্কুল চৌমুহনী এলাকার রেলগেট সংলগ্ন স্থানে তিনভাগে অবস্থান করি। আমাদের অবরোধ কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। পুলিশ এসে আমাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, বিএনপির কয়েকজন নেতাকর্মীরা রেলপথে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে। কুলাউড়ায় অবরোধের নামে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X