দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৪:৪৭ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রের আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

রাজশাহীর দুর্গাপুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হৃদয় (১৭) নামের এক স্কুলছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার নওপাড়া ইউনিয়ন এলাকার ইসবপুর গ্রামে। হৃদয় ওই গ্রামের জয়নাল আলীর ছেলে। সে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, একই ইউনিয়নের নওপাড়া গ্রামের এক মেয়ের (১৬) সঙ্গে দীর্ঘ প্রায় তিন বছর আগে হৃদয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবে তিনটি বছর পার করে তারা। কথা ছিল এসএসসি পাশ করার পরে তারা বিয়ে করবে। তারা দুজনেই একই প্রতিষ্ঠান নওপাড়া উচ্চ বিদ্যালয় হতে গত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর পরে পরীক্ষার রেজাল্ট প্রকাশে দেখা যায় প্রেমিক হৃদয় এক বিষয়ে ফেল করেছে।

এর পর গত এক সপ্তাহ আগে ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পরিবার। এমনকি সেই ছেলেকেও প্রত্যাখ্যান করে প্রেমিকা মাধবী খাতুন। এর পর গত সোমবার রাত ১০টার দিকে প্রেমিক হৃদয় তাদের ওপর ক্ষোভে অভিমানে বিষপান করে। এর পর তাকে উদ্ধার করে প্রথমে আলিপুর গ্রাম্য চিকিৎসক মানিক মিয়ার কাছে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, তদন্ত চলছে, কেউ বাদী না হলে ইউডি মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১০

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

১১

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

১২

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১৩

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১৪

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১৫

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১৬

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৭

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৮

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৯

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

২০
X