বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বুধবার (১ নভেম্বর) সকাল ৭টায় নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বরিশালের কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের সিঅ্যান্ডবি রোডে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুসফিকুল হাসান মাসুম জানান, অবরোধ সফলে দক্ষিণ বিএনপি ও মহানগর বিএনপির কর্মীরা সিঅ্যান্ডবি সড়কে অবস্থান নেন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিঅ্যান্ডবি ১ নম্বর পোল থেকে তাদের ঘিরে ফেলে। সেখান থেকে আটক করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন, যুবদলের নেতা রেজাউর রহমান কিরন ও সাকলাইন মোস্তাককে।

মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন বলেন, মহানগর বিএনপি সিঅ্যান্ডবি রোডের তাওয়া রেস্তোরাঁ থেকে মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আনিচ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সামশুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইকু, শ্রমিক দলের নেতা মো. আসলাম, অ্যাঞ্জেলসহ কমপক্ষে ১১ জনকে আটক করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘বিপর্যয়’ বললেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী / শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, প্রয়োজনে ফের পরীক্ষা

মার্কিন হামলায় ইরানে একই পরিবারের ৩ সদস্য নিহত

গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-ফসলি জমি

ইরানের রাষ্ট্রদূতকে তলব করল ভারত

বৈঠকে বসেছে লেবানন-ইসরায়েল, আলোচনার কেন্দ্রে যে বিষয়

যে ৫ অভ্যাস নীরবে হাড় দুর্বল করে

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

১০

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১১

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

১২

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

১৩

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

১৪

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

১৫

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

১৬

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১৭

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১৯

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

২০
X