জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

১২০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ১১ 

জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ আটক ১১। ছবি: কালবেলা
জগন্নাথপুরে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ আটক ১১। ছবি: কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে অবৈধ ১২০ বস্তা ভারতীয় চিনি পাচারকালে চোরাকারবারের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে । এ সময় দুটি পিকআপ গাড়ি ও দুটি প্রাইভেটকার এবং নগদ ১৩ লাখ ১৪ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বুধবার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল থানার সামনে দিয়ে রানীগঞ্জ রোডে যাওয়ার পথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি মাধ্যমে তাদের আটক করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, অলিউর রহমান জুলহাস (৩০), জসিম উদ্দিন(২৮), মাসুম মিয়া(২৪), হাবিবুর রহমান হাবিব (২৯), আমীর হোসেন(২৭), আলাল মিয়া(২৪), শরিফ আহমদ (২৫), মামুন মিয়া (২২), সজিব হোসেন (২০), আনহার মিয়া (২৫), আনোয়ার হোসেন (৩২)।

জগন্নাথপুর থানার এসআই অলক দাশ বাদী হয়ে থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

আটকের ব্যাপারটি নিশ্চিত করে মিজানুর রহমান জানান, সুনামগঞ্জ থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বিপুল পরিমাণ চোরাইকৃত চিনির চালানটি আটক করতে সক্ষম হই এবং ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে (১ নভেম্বর) সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X