ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ বিএনপির অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে : আফজালুর রহমান বাবু

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শান্তি মিছিল। ছবি : কালবেলা
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক লীগ নেতা আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শান্তি মিছিল। ছবি : কালবেলা

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের এমপিপ্রার্থী আফজালুর রহমান বাবু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে তখন বিএনপি-জামায়াতসহ অপশক্তিরা আবারও ষড়যন্ত্রের বিষবাষ্প ছড়াচ্ছে। তারা আবার হরতাল-অবরোধের মাধ্যমে জ্বালাও-পোড়াও এবং খুনের রাজনীতি করতে চায়। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। কিন্তু বাংলার মানুষ বিএনপির এ অপরাজনীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত শান্তি মিছিল শুরু আগে সমাবেশে তিনি এসব কথা বলেন। আফজালুর রহমান বাবু বলেন, শান্তি সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে বিএনপি-জামায়াতের অবরোধ পালন হয়নি। রাজপথে কোনো বিএনপি নেই, আছে শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৈনিক। চারদিকে শুধু বঙ্গবন্ধু-শেখ হাসিনা এবং উন্নয়নের স্লোগান। এ উন্নয়নের ধারাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই।

সমাবেশ শেষে একটি বিশাল শান্তি মিছিল বের করা হয়। এর নেতৃত্বে ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। মিছিলটি গাঙ্গিনারপাড়, নতুন বাজার, জিলা স্কুল মোড় হয়ে টাউন হলে গিয়ে শেষ হয়।

এতে জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজীব, মহানগরের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেলসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭০

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

১০

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

১১

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১২

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১৫

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

১৬

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৭

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১৮

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৯

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

২০
X