বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে ২ ট্রাকে আগুন, আটক ৭

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি কাভার্ডভ্যান ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার নলপাথার এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

তিনি জানান, বিএনপির কয়েকজন নেতা এশিয়ান হাইওয়েতে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা একটি কাভার্ডভ্যান ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। পরে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নেভায়।

পুলিশ সুপার আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। আটকরা পুলিশের কাছে নিজেদের বিএনপির ছাত্র সংগঠন জেসিডির সাবেক নেতা বলে পরিচয় দিয়েছে।

পুলিশের আরেকটি সূত্র জানায়, আটক জেসিডি সদস্যরা বিএনপির জেলা শাখার সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের অনুসারী। তবে পুলিশ আটকদের নাম প্রকাশ করেনি।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় ও শেষ দিনে সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। তারা সেখানে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে বিএনপির সিদ্ধিরগঞ্জ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ বিএনপির তিনজনকে আটক করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছাইলাউ মারমা জানান, সড়ক-মহাসড়কে র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে। এ ছাড়া জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১০

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১১

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১২

মেসির পেনাল্টি মিস 

১৩

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৪

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৫

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৬

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৭

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৮

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৯

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

২০
X