নোয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

লিবিয়ায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নিহত জগদীশ চন্দ্র দাস। ছবি : কালবেলা
নিহত জগদীশ চন্দ্র দাস। ছবি : কালবেলা

লিবিয়াতে অস্ত্রধারী সন্ত্রাসীরা বাংলাদেশি এক প্রবাসী যুবককে গুলি করে হত্যা করেছে।

নিহত জগদীশ চন্দ্র দাস (৩৬) নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের সাহাজীরহাট দাসপাড়ার গোকুল চন্দ্র দাসের ছেলে।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুরের দিকে লিবিয়ার সাফা এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তার টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

নিহতের বাবা গোকুল চন্দ্র দাস জানায়, জগদীশ ৬ বছর আগে জীবিকার তাগিদে লিবিয়ায় সাফা এলাকায় পাড়ি জমায়। সে এক সন্তানের জনক। সেখানে সে সবজি ও নার্সারিতে বিভিন্ন ফল-ফুলের গাছ চাষ করত। কয়েক দিন আগে মালিকের ভাতিজার ছাগলের পাল জগদীশের নার্সারির প্রচুর গাছ নষ্ট করে। এ নিয়ে সে যে মালিকের অধীনে কাজ করে তার ভাতিজাকে একাধিকবার অভিযোগ করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে মালিকের ভাতিজা তার কয়েকটি ছাগল খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ তুলে। পরবর্তীতে জগদীশ খাবার খেতে বসলে মালিকের ভাতিজা আকস্মিক এসে তাকে গুলি করে হত্যা করে। সন্ধ্যায় লিবিয়ায় থাকা আমার ছোট ছেলে সন্তোষ মুঠোফোনে তার বড় ভাইয়ের মৃত্যুর বিষয়টি আমাদের নিশ্চিত করেন।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, ‘বিষয়টি আমাদের অবহিত করা হয়নি। তবে নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাইলে আমরা সব ধরনের সহযোগিতা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X