বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১২:৫২ এএম
অনলাইন সংস্করণ

নড়াইল বিএনপির ১০ নেতাকর্মী ফরিদপুরে গ্রেপ্তার

গ্রেপ্তার বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা
গ্রেপ্তার বিএনপির নেতাকর্মীরা। ছবি : কালবেলা

ফরিদপুর আলফাডাঙ্গা থেকে নড়াইল জেলা বিএনপির শীর্ষ নেত্রীবৃন্দসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) দুপুর ২টা ৩০ ঘটিকায় আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম (৪৯), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম (৪৮), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খিজির আহম্মেদ (৫৮) ও ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ (৩০)।

আলফাডাঙ্গা থানা পুলিশ সূত্রে জানা যায়, নড়াইল জেলার সীমান্তবর্তী ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা এলাকায় বৃহস্পতিবার রাতে নড়াইল জেলা বিএনপির একদল নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আলফাডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নড়াইল জেলা বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যান। পরবর্তীতে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত দুটি ককটেলের আলামত উদ্ধার করার পাশাপাশি ৫টি মোটরসাইকেল জব্দ করে। পরে নাশকতার অভিযোগ, বেআইনি সমাবেশ, সরকারি কাজে সরকারি কর্মচারীকে বাধা প্রদান ও আঘাতসহ বিস্ফোরক আইনে মামলা করে আটককৃতদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের দৈনিক কালবেলাকে বলেন, গোপনে সংবাদে নাশকতার অভিযোগ পাই এবং অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ

ফ্রান্সকে ভয় নয়, আমরা বিশ্বকাপ জিততে এসেছি: মরক্কো কোচ

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

১০

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১১

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

১২

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১৩

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

১৪

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১৫

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৬

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১৭

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৮

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৯

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

২০
X