বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে নেতাকর্মী নিয়ে ঢাকার সমাবেশে এমপি বাবেল

ঢাকার সমাবেশে যোগ দিতে ট্রেনে নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ঢাকার সমাবেশে যোগ দিতে ট্রেনে নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ, আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে বিশেষ ট্রেনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা শান্তি সমাবেশে যোগ দিয়েছে গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ। সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে স্বাগত জানান ময়মনসিংহ -১০,গফরগাঁও আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।

শনিবার (৪ নভেম্বর) সকালে গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনে করে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মী রাজধানীর আরামবাগ সমাবেশে অংশ নেয়।

ঢাকায় সমাবেশে সফল করতে সকাল থেকে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিছিলসহ গফরগাঁও, মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনে জড়ো হয়। পরে নেতাকর্মীরা স্পেশাল ট্রেনের ভেতরে ও ছাদে চড়ে ঢাকা সমাবেশে যোগ দেন। বিভিন্ন ইউনিয়ন থেকে গফরগাঁও রেলস্টেশনে আসা নেতাকর্মীদের অভ্যর্থনা জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ, যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান সজীব, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আওরঙ্গ হেলাল। অপরদিকে মশাখালী রেলওয়ে স্টেশন থেকে লংগাইর, দত্তরবাজার, মশাখালী এবং কাওরাইদ রেলওয়ে স্টেশন থেকে টাঙ্গাব, নিগুয়ারি ও পাইথল ইউনিয়নের নেতাকর্মীরা ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে বিশেষ স্পেশাল ট্রেনে করে ঢাকায় সমাবেশে অংশ করে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী বলেন, গফরগাঁও থেকে হাজারো নেতাকর্মী নিয়ে আমরা সমাবেশ সফল করতে ঢাকায় যাচ্ছি।

এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গফরগাঁওয়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী নিয়ে ঢাকায় শান্তি সমাবেশে অংশগ্রহণ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১০

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১১

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১২

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৩

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৫

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৬

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৭

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৮

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৯

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

২০
X