বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বরগুনায় নাশকতার অভিযোগে পুলিশের দুই মামলা, গ্রেপ্তার ৭

বরগুনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
বরগুনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

বরগুনা সদর উপজেলায় নাশকতার অভিযোগে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানার ওসি মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর হরতাল চলাকালে বরগুনা সদরের পোটকাখালী খেয়াঘাট চৌরাস্তা এলাকায় বিএনপির নেতা কর্মীরা অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২ নভেম্বর পুলিশ বাদী হয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করে।

মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীদেরকে অজ্ঞাত আসামি করা হয়। এ ছাড়াও বৃহস্পতিবার (০২ নভেম্বর) বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের সোনাবাংলা নামক স্থানে একটি মালবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মো. নুরুজ্জামান কালবেলাকে বলেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা থানার ওসি এ কে এম মিজানুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X