শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৩৮ এএম
অনলাইন সংস্করণ

পদ্মার চরে গুলি করে জেলে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জেলে মো. রুবেল হত্যা মামলার প্রধান আসামি রিয়াদ খান। ছবি : কালবেলা
জেলে মো. রুবেল হত্যা মামলার প্রধান আসামি রিয়াদ খান। ছবি : কালবেলা

শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের পদ্মার চরে জেলে মো. রুবেল হত্যা মামলার প্রধান আসামি রিয়াদ খানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে ময়মনসিংহ থেকে তাকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।

সন্ত্রাসী রিয়াদ খান শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মরহুম খোনক খানের ছেলে। এ ঘটনায় নিহত রুবেলের পিতা বাবু সরদার বাদী হয়ে রিয়াদ খানকে প্রধান আসামি করে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে পদ্মা চর এলাকার নুরু বয়াতির চরে ফাও ইলিশ আনায় বাঁধা প্রদান করায় রুবেলকে গুলি করে রিয়াদ খান। রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রুবেল পার্শ্ববর্তী লৌহজং উপজেলার যশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে। এর আগের দিন (২৮ অক্টোবর) সন্ত্রাসী রিয়াদ খান তার দলবল নিয়ে ভাগ্যকুলের কামারগাঁও বশির আহমেদের বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী বশির আহমেদ বাদী হয়ে রিয়াদ খানসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শ্রীনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, রুবেল হত্যার মামলার প্রধান আসামি রিয়াদ খানকে ময়মনসিংহ এলাকা থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবাকে হত্যা করে আল কায়েদা, ভাই অপহৃত, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

'ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬' ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১০

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১১

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১২

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৩

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৪

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৫

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৬

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৭

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৮

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৯

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

২০
X