বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ট্রাকে আগুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় ট্রাকে আগুন। ছবি : কালবেলা
খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় ট্রাকে আগুন। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে খাগড়াছড়িতে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পিকআপের সামনের অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। রোববার (৫ নভেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের জিরোমাইল টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে ভোরে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও দীঘিনালার বিভিন্ন স্থানে বড় বড় গাছ কেটে রাস্তায় ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধকারীরা। ভোরে নৈশকোচগুলো পুলিশি নিরাপত্তায় খাগড়াছড়ি পৌঁছায়।

খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ সড়কে সিএনজি ও ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। অন্যদিনের মতোই দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান খোলা রয়েছে।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সড়কে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল রয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা করে একটি পক্ষ জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

এ ছাড়া পরিবহন সংশ্লিষ্ট ও ব্যবসায়ীরা চাইলে পুলিশ পাহারায় পণ্য ও যাত্রী পরিবহন স্বাভাবিক রাখা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X