রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়ে ভিডিও করল দুর্বৃত্তরা

রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পোড়া পণ্যবাহী ট্রাক। ছবি : কালবেলা
রাজশাহীতে দুর্বৃত্তের আগুনে পোড়া পণ্যবাহী ট্রাক। ছবি : কালবেলা

রাজশাহীর মোহনপুরে মুরগির খাবার বোঝাই একটি ট্রাক পুড়িয়ে দিয়েছে অবরোধ সমর্থকরা। সোমবার (৬ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের নন্দনহাট মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ যাওয়ার আগেই অগ্নিসংযোগকারীরা পালিয়ে যায়।

ট্রাকের চালক জহুরুল ইসলাম জানান, রাজশাহী শহরে ট্রাকে পোল্ট্রি মুরগির ফিড নিয়ে তিনি বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া যাচ্ছিলেন। এ সময় পথে নন্দনহাট এলাকায় রাস্তার ডানপাশে কয়েকজন তরুণকে তিনি দাঁড়িয়ে থাকতে দেখেন। ট্রাকটি তাদের কাছাকাছি পৌঁছলে তারা ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করে। এ সময় তিনি ট্রাকটি থামিয়ে দেন। এরপরই অবরোধকারীরা এসে পেট্রল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এরপর ভিডিও ধারণ করতে করতে কয়েকজন মোটরসাইকেল নিয়ে এবং কয়েকজন বিলের ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

জানতে চাইলে মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। তবে সেখানে অগ্নিসংযোগকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে সোমবার রাজশাহীর অন্য কোথাও আর তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট যানবাহন চলাচল করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X