গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধের প্রতিবাদে গৌরীপুর আওয়ামী লীগের বিক্ষোভ

অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ। ছবি : কালবেলা
অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ।

দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহত করতে সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে অবরোধের প্রতিবাদে পৌর শহরের ধানমহালস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করা হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা বলেন, যে কোনো আন্দোলন সংগ্রাম করতে হলে জনগণের অংশগ্রহণ থাকতে হয়। কিন্তু বিএনপির অবরোধে জনগণের কোনো অংশগ্রহণ নেই। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে কিছুই করতে পারে না। তাদের অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে। গৌরীপুরে কোনো অবরোধ পালন হচ্ছে না। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেথে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান।

কর্মসূচিতে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক কৃষিবিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নূরুল ইসলাম, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-আমিন জনি, উপজেলা মহিলা লীগের আহ্বায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি আবুল কালাম, সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি- নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X