বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাইয়ের হাতে ভাই খুন

পটুয়াখালী জেলার ম্যাপ।
পটুয়াখালী জেলার ম্যাপ।

পটুয়াখালীর বাউফলে জমি জমাসংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলভি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. রুহুল আমিন (৫৫) স্থানীয় দাসপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মো. হাফেজ মৌলভির ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ মৌলভির বড় ছেলে রুহুল আমিনের সঙ্গে ছোট ভাই রেজাউলের (৫০) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে দুই ভাইয়ের মধ্যে এসব নিয়ে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে উভয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের একপর্যায়ে একে অপরকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় তাদের ভাগ্নে রুবেলও (৩৫) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রুহুল আমিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত রেজাউল ও মো. রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক দিবা দেবনাথ বলেন, নিহত রুহুলের শরীরে বিভিন্ন স্থানে দেশী অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় বাকি ২ জনকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

বাউফল থানার ওসি এটিএম অরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১১

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১২

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৩

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৪

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৬

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৭

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৮

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৯

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

২০
X