বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার ৫

বাকেরগঞ্জে পুলিশের গাড়িতে নিক্ষেপ করা ককটেল। ছবি : কালবেলা
বাকেরগঞ্জে পুলিশের গাড়িতে নিক্ষেপ করা ককটেল। ছবি : কালবেলা

বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গো-হাট সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়কে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন গত রোববার (৫ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাকেরগঞ্জ থানা ওসি তদন্ত মোস্তফা বলেন, আমাদের নিয়মিত পুলিশের টহল গাড়ি উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের খেজুর তলা থেকে বাকেরগঞ্জে দিকে আসছিল বাহাদুরপুর গো-হাট সংলগ্ন পৌঁছালে রাতের আঁধারে পর পর পাঁচটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে ককটেলগুলো গাড়িতে পড়েনি। ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনায় ৫৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় বর্তমানে পাঁচজন গ্রেপ্তার আছে।

গ্রেপ্তাররা হলেন, উপজেলার নিয়ামতি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুর হোসেন হাওলাদার, রঙ্গশ্রী ইউনিয়নের বিএনপির সদস্য দুলাল হাওলাদার, কবাই ইউনিয়নের বিএনপির সদস্য নুর মোহাম্মদ খান, ভরপাশা ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক কবির হাওলাদার, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

বাকেরগঞ্জ থানার ওসি এস এম মাকসুদুর রহমান কালবেলাকে বলেন, পুলিশের গাড়ি লক্ষ্য করে যারা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে, সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাবির সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত

'ঈশ্বরের হাত' আর বেকহ্যামের প্রায়শ্চিত্ত / বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণের সেরা ৫ গল্প

৬ মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী, অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

যে রেকর্ড গড়লে আর কোনো অপূর্ণতা থাকবে না মেসির

তারেক রহমান উন্নয়নের মাধ্যমে বরিশালবাসীর সম্মানের প্রতিদান দিবেন: রহমাতুল্লাহ

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

‘রেফারিই হারিয়ে দিল’, এমবোলোর লাল কার্ড নিয়ে ক্ষোভে ফুঁসছেন কোচ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

জমির উদ্দিন সরকারের জানাজায় প্রধানন্ত্রীর অংশগ্রহণ

১০

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১১

ইরানের ড্রোন হামলার বিরল প্রতিবাদ ওমানের, রাষ্ট্রদূত তলব

১২

বিশ্বকাপে অপ্টার পূর্বাভাস বাস্তবে কতটা মিলল? 

১৩

মেসির রেকর্ডের দিনে ম্যারাডোনাকে ছুঁলেন আলভারেজ

১৪

ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ ৩ জন কারাগারে

১৫

আইসিএবির নতুন সিইও কামরুজ্জামান

১৬

আল জাজিরা বিশ্লেষণ / ফিফা কোনো স্বাধীন ক্রীড়া সংস্থা নয় বরং রাজনৈতিক হাতিয়ার

১৭

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গৃহায়নমন্ত্রীর শ্রদ্ধা

১৯

ধর্ষণ মামলায় ফাদার গ্রেগরী বেকসুর খালাস, উচ্চ আদালতে যাবে রাষ্ট্রপক্ষ

২০
X