আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর স্পর্শ পাওয়া সেই চেয়ার ব্রাহ্মণপাড়ায় আজও সংরক্ষিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্শ পাওয়া সেই চেয়ার। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্শ পাওয়া সেই চেয়ার। ছবি : কালবেলা

বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, বাঙালির স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পর্শ পাওয়া সেই চেয়ার আজও সংরক্ষিত আছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সিদলাই গ্রামে। বঙ্গবন্ধুর প্রতি গভীর ভালোবাসার স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান ওই এলাকার বঙ্গবন্ধুপ্রেমীরা।

জানা গেছে, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহের মামলা যা তৎকালীন পাকিস্তান সরকার আওয়ামী লীগ নেতা ও পরবর্তীকালের স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানসহ ৩৫ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিল, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। বঙ্গবন্ধু ওই মামলার বিষয়ে আগরতলা থেকে ফিরে তৎকালীন বুড়িচং থানা আওয়ামী লীগের সভাপতি ব্রাহ্মণপাড়ার সিদলাই এলাকার শামসুদ্দিন আহমেদের বাড়িতে অবস্থান নেন।সেসময় তিনি এখানে তিন দিন দুই রাত অবস্থান করেন। সে সময় বঙ্গবন্ধুর ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র ও বঙ্গবন্ধুর স্পর্শ পাওয়া সেই চেয়ার আজও অক্ষতভাবে সংরক্ষণ করে রেখেছেন ওই বাড়ির বঙ্গবন্ধুপ্রেমীরা।

মুক্তিযোদ্ধা মৃত শামসুদ্দিন আহমেদের বড় ছেলে ডা. এ বি এম মহিউদ্দিন বলেন, তখন আমার বয়স আনুমানিক ১০/১১ হবে। বঙ্গবন্ধু আমাদের বাড়িতে আসবে এমন হঠাৎ খবরে এলাকায় বঙ্গবন্ধুপ্রেমীদের এক মিলনমেলার সৃষ্টি হয়েছিল। বাবা-চাচারা মিলে পুকুরে জাল ফেলে কই মাছ ধরেছিল। শুনেছি কই মাছ বঙ্গবন্ধু বেশ পছন্দ করতেন। বঙ্গবন্ধু এক রাত এখানে কাটিয়ে ছিলেন। তারপর থেকে বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসপত্র ও বঙ্গবন্ধু প্রথম এসে বসা চেয়ারটি আজও সংরক্ষিত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

ছেলের হাতে বাবা খুন

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১১

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

১২

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

১৩

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

১৪

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

১৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

১৬

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

১৭

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

১৮

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১৯

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

২০
X