পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে সামরিক ঘাঁটি বসাতে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র : মুক্তা

পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের সমাবেশ। ছবি : কালবেলা
পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের সমাবেশ। ছবি : কালবেলা

পঞ্চগড় পৌরসভার ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের এক সমাবেশে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেছেন, মধ্যপ্রাচ্যে যেভাবে ১০টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে একইভাবে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেও ঘাঁটি বানানোর নীলনকশা করছে যুক্তরাষ্ট্র। তাদের নীলনকশা বাস্তবায়নে প্রধান বাধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বাংলাদেশে তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছে।

পঞ্চগড় নূরে আলা নূর কামিল মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইমাম-মুয়াজ্জিন ও আলেমদের সমাবেশে মুক্তা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাহরাইনে আছে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর। যেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। কথিত ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযানের নামে সিরিয়ায় এক হাজার সৈন্যের ঘাঁটি করেছে।এমনিভাবে কুয়েতে ১৪ হাজার, সৌদি আরবে তিন হাজার, আরব আমিরাতে চার হাজার, কাতারে আট হাজারসহ ইসরায়েল, জর্ডানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে রয়েছে ৪৫ হাজারেরও বেশি আমেরিকার সৈন্য।’

সমাবেশে পৌরসভার ২৫টি জামে মসজিদের ইমামসহ আটোয়ারি ও তেঁতুলিয়ার ইমাম ও আলেমরা অংশ নেন। আলোচনা শেষে পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব আব্দুল করিম মোনাজাত পরিচালনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনে বেসামরিক নাগরিকদের আবাসিক এলাকা এমনকি হাসপাতাল ও আশ্রয়কেন্দ্রে বোমা হামলা করে মানুষ হত্যা করছে ইসরায়েল। বিশ্বমানবতাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে। জাতিসংঘ সেখানে নিশ্চুপ।

বাংলাদেশে ইসলাম নিয়ে যারা রাজনীতি করতে চায় সেই বিএনপি-জামায়াতের সঙ্গে মার্কিন দূতাবাসের ঘনিষ্ঠ সম্পর্ক দেখে সন্দেহ হয়। এরা বাংলাদেশেও মার্কিন ঘাঁটি বানিয়ে মুসলমানদের কণ্ঠ রুদ্ধ করতে চায়। সমাবেশ থেকে মসজিদে খুতবায় মুসুল্লিদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১০

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১১

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১২

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৩

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৪

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৫

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৬

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৭

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৮

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

২০
X