রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৬:৫৫ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে শিবির-ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া

বৃহস্পতিবার রাজশাহীর তালাইমারীতে ছাত্রশিবির ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছবি : কালবেলা
বৃহস্পতিবার রাজশাহীর তালাইমারীতে ছাত্রশিবির ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছবি : কালবেলা

রাজশাহী নগরীর তালাইমারীতে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে নর্দার্ন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অবরোধের সমর্থনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন। পরে তারা তালাইমারী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধের খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসে। এ সময় শিবির কর্মীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ওসি রুহুল আমিন বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা সেখান থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১০

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১১

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১২

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৩

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৪

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৫

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৭

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৮

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৯

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

২০
X