পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ গুঁড়িয়ে দিল প্রশাসন

অভিযান চালিয়ে প্রায় ৩শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা
অভিযান চালিয়ে প্রায় ৩শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি : কালবেলা

রংপুরের পীরগাছায় ঘাঘট নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য স্থাপিত পাইপ গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন, থানা অফিসার্স (ওসি) মাসুমুর রহমানকে সঙ্গে নিয়ে ঘাঘট নদীর ত্রিমোহনী ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেন।

জানা যায়, স্থানীয় আটষট্টিপাড়া গ্রামের রাজু ও মিলন নামের দুই ব্যক্তি বুধবার (৮ নভেম্বর) থেকে ঘাঘট নদীর ত্রিমোহনী ঘাট এলাকায় ড্রেজার মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। উপজেলা প্রশাসন গোপনে এই সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে কাউকে না পেয়ে বালু উত্তোলনের জন্য স্থাপিত প্রায় ৩শ মিটার পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে ড্রেজার মেশিনটি ঘাঘট নদীর মিঠাপুকুর অংশে বসানোয় তা জব্দ করা যায়নি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হক সুমন কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। সেখানে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও বিভিন্ন সরঞ্জামাদি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ড্রেজার মেশিনটি মিঠাপুকুর উপজেলার অংশে স্থাপন করায় তা জব্দ করা যায়নি। তবে বিষয়টি মিঠাপুকুর উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১০

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

১১

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

১২

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

১৩

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

১৪

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

১৫

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

১৬

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১৭

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

১৮

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১৯

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

২০
X