ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ১১:০১ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

জেলা যুবদলের সভাপতি, সম্পাদকসহ চারজন আটক

ফেনী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত
ফেনী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছবি : সংগৃহীত

বিএনপির ডাকা অবরোধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটক হওয়া অন্যরা হলেন ফেনী পৌর যুবদল নেতা ফজলুল হক মুন্না ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের গাড়িচালক ইসমাঈল। ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাত আড়াইটার দিকে আটককৃতদের ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়। তবে তাদের কোথা থেকে আটক করা হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি র‍্যাব ও পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, সম্প্রতি অবরোধে নাশকতার ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ফেনী জেলা যুবদলের সভাপতি-সম্পাদক ও পৌর যুবদল নেতাকে গ্রেপ্তারে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম মিল্টন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আজিজুর রহমান আকন্দের সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১০

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১১

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১২

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৩

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৪

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৫

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৬

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৮

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৯

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

২০
X