বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০২:৩০ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে পানিতে ডুবে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের ম্যাপ
নারায়ণগঞ্জের ম্যাপ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীরা হলো আফসানা আক্তার, সুবর্ণা আক্তার ও মারিয়া। তারা সবাই হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

জানা গেছে, আফসানা আক্তার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে। সুবর্ণা আক্তার নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে ও মারিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে। তারা সবাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

নিহতদের পরিবারের বরাত দিয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার একটি পুকুরে তিনজন স্কুলছাত্রী গোসল করতে যায়। তাদের কেউই সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১০

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১১

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১২

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৩

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৪

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৫

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১৬

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১৭

মেসির পেনাল্টি মিস 

১৮

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৯

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

২০
X