সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিমানবন্দর থেকে ফিরতে হলো কানাডাগামী ৪২ বাংলাদেশিকে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

কানাডার টরেন্টোয় ‘বিয়ের দাওয়াত’ খাওয়া হলো না ৪২ বাংলাদেশির। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাসপোর্ট চেকিং ইউনিট ফেরত পাঠিয়েছেন তাদের।

৬ নভেম্বর সিলেট থেকে ইমিগ্রেশন সম্পন্ন করে তারা বিমানে উঠেছিলেন। ৭ নভেম্বর ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট হয়ে তাদের টরেন্টোগামী বিমানের বিজি ৩০৫ ফ্লাইটে ওঠার কথা ছিল। কিন্তু হোটেল বুকিংসহ প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে না পারায় বাধ সাধেন বিমান কর্মকর্তারা। অবশেষে তাদের রেখেই উড়াল দেয় বিমান।

সারারাত বিমানকর্তাদের সঙ্গে দেনদরবার করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তারা লাগেজ নিয়ে বাড়ির পথ ধরেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, একই আমন্ত্রণপত্র ও জাল কাগজপত্র দিয়ে এরা সবাই কানাডার ভিসা পেয়েছিলেন। বিষয়টি তদন্ত করছে বিমান কর্তৃপক্ষ।

ঢাকার একাধিক সূত্র জানায়, টরেন্টো ও সিলেটের একটি সিন্ডিকেট জাল কাগজপত্র তৈরি করে এদের ভিসা করায়। কানাডায় যেতে আগ্রহী সিলেটের প্রায় শতাধিক ব্যক্তি ও পরিবারের সঙ্গে চুক্তি করে এই সিন্ডিকেটের সদস্যরা। তারা এসব ব্যক্তির নামে টরেন্টোয় একটি কাল্পনিক বিয়ের দাওয়াতপত্র তৈরি করে। একইসঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র জাল তৈরি করে আলাদাভাবে ভিসার জন্য আবেদন করে।

কাল্পনিক এই বিয়ের কনের পিতা আমন্ত্রণ করেন কয়েকজনকে, কনের মা আমন্ত্রণ করেন কয়েকজনকে, কনের ভাই ও মামা আমন্ত্রণ করেন কয়েকজনকে। এমনকি কনে নিজেও কয়েকজনকে বিয়ের আমন্ত্রণ জানান। অনেকটা আশ্বর্যজনকভাবে প্রায় সবাই ভিসা পেয়ে যান। অথচ টরেন্টোর একাধিক সূত্র জানায়, ইনভাইটেশন অনুযায়ী, এ রকম কোনো বিয়ের অনুষ্ঠান নেই। ভুয়া বিয়ের কার্ড ছাপানো হয়েছে। মূলত চুক্তিতে মোটা অংকের টাকা নিয়ে এদের কানাডা নিয়ে যাওয়া হচ্ছিল।

সিলেটে একটি সূত্র জানায়, অক্টোবরের মাঝামাঝি সময়ে এই সিন্ডিকেট ২৫ জনকে নিরাপদে কানাডা পাঠাতে সক্ষম হয়। অক্টোবরের শেষ সপ্তাহে আরও প্রায় ৮ জন পৌঁছান কানাডায়। এরা সবাই এরইমধ্যে টরেন্টোয় রিফুউজি ক্লেইম করেছেন বলে জানা গেছে। ৬ নভেম্বর এই সিন্ডিকেট একসঙ্গে ৪২ জনকে কানাডা পাঠাতে সিলেটে ইমিগ্রেশন সম্পন্ন করে।

ঢাকায় বিমানের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ৬ নভেম্বর সোমবার রাতে বিমানের টরেন্টো ফ্লাইট ধরতে তারা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিটে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের আচরণে বিমানের পাসপোর্ট চেকিং ইউনিট সদস্যদের সন্দেহ হয়। তারা দেখতে পান প্রায় সবার সাদা পাসপোর্টে কানাডার ভিসা লাগানো রয়েছে। এতে সন্দেহ আরও বেড়ে যায়। বিমান কর্মকর্তারা তাদের আমন্ত্রণপত্র ও হোটেল বুকিং দেখতে চান। এ সময় ৪২ জন যাত্রীই একই বিয়ের আমন্ত্রণপত্র দেখান। হোটেল বুকিং দেখতে চাইলে কয়েকটি বাড়ি ভাড়ার ডকুমেন্ট দেখানো হয়।

যাত্রীরা বলেন, তারা যেহেতু বিয়েতে যাচ্ছেন, এজন্য একসঙ্গে থাকতে বাড়ি ভাড়া করা হয়েছে। কোনো কোনো যাত্রী এ সময় এয়ারপোর্টে বসেই টরেন্টোতে থাকা আত্মীয়ের মাধ্যমে হোটেল বুকিং করান। কানাডায় এক বিয়েতে বাংলাদেশ থেকে একসঙ্গে এত অতিথি! অবাক হয়ে যান বিমান কর্মকর্তারা।

এ সময় বিমান কর্মকর্তারা তাদের ভিসার সত্যতা যাচাই করতে সিঙ্গাপুর ও দিল্লিতে ই-মেইল পাঠান। যাত্রীদের জানানো হয়, কানাডা বর্ডার এজেন্সি নিশ্চিত করলেই তারা বিমানে উঠতে পারবেন। ফ্লাইট চলে গেলেও বিমান কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সবাইকে হোটেলে রাখবে এবং ১১ নভেম্বরের ফ্লাইটে যাওয়া নিশ্চিত করবেন। কিন্তু পরদিন সকাল পর্যন্ত সিঙ্গাপুর ও দিল্লি থেকে কোনো তথ্য না পাওয়ায় বিমান কর্তৃপক্ষ পাসপোর্টে সিলেটের দেওয়া ইমিগ্রেশন সিল কেটে দিয়ে লাগেজসহ তাদের বিদায় করেন। এই ৪২ যাত্রীর লাগেজ অফলোড করতে ওইদিন টরেন্টো ফ্লাইট প্রায় আধাঘণ্টা বিলম্বে ঢাকা ছাড়ে।

বিমানের আরেকটি সূত্র জানায়, বিমানের ই-মেইল পাওয়ার পর কানাডা বর্ডার এজেন্সি এই যাত্রীদের নথি দিল্লিতে তৃতীয় পক্ষ দিয়ে পর্যালোচনা করায়। সূত্রমতে, পর্যালোচনা রিপোর্ট দেখে কানাডা বর্ডার এজেন্সির কর্মকর্তারাই অবাক হয়ে যান। শুধু এই ৪২ জন নয়, একই বিয়ের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে প্রায় ৭৫ জনেরও বেশি লোকের ভিসা হয় এবং এরই মধ্যে প্রায় ৩৩ জন কানাডা পৌঁছে গেছেন। কানাডা বর্ডার এজেন্সি বিষয়টি বিমান কর্তৃপক্ষকে জানিয়েছে।

বিমান সূত্র জানায়, এসব যাত্রী টরেন্টো পৌঁছে ইমিগ্রেশনে আটকা পড়লে প্রত্যেক যাত্রীর জন্য ১৮০০ ডলার করে জরিমানা হতো বিমানের। আর এরা যেতে না পারায় বিমানের ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকা। বিমান কর্তৃপক্ষ এর দায়ভার যাত্রীদের ওপর বর্তাতে চাচ্ছে। আর যাত্রীরা বলছে, আমাদের ভিসা বৈধ, যেতে দেয়নি বিমান কর্তৃপক্ষ। সুতরাং টিকিটের দায় যাত্রীদের দেওয়ার সুযোগ নেই।

সিলেট থেকে এই ৪২ যাত্রী কীভাবে বোর্ডিং কার্ড পেয়েছে তা তদন্ত করতে গত বৃহস্পতিবার বিমানের অভ্যন্তরীণ তদন্ত টিম সিলেটে যায়। তারা ওই সময় বিমানবন্দরে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তদন্ত টিম ফেরত যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলতে চাইলেও যাত্রীরা তাদের ডাকে সাড়া দেননি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

দ্বিতীয় বিশ্বকাপ ‘ট্রফি’ জেতা হলো না মেসির

ইতিহাসের সবচেয়ে বাজে রেকর্ড নিয়ে বিশ্বকাপ শেষ করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

স্পেনের গোল কেন বাতিল হলো!

অবশেষে আর্জেন্টিনার জালে গোল, এগিয়ে গেল স্পেন

১০

মার্টিনেজের রেকর্ড ১০ ‘অবিশ্বাস্য’ সেভ, অতিরিক্ত সময়ে ফাইনাল

১১

১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা, মহাবিপদে মেসিরা 

১২

দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের আগেও নিষ্প্রভ মেসি ও আর্জেন্টিনা, লক্ষ্যে শট নেই

১৩

ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৮০ হাজার দর্শক

১৪

বিশ্বকাপ ফাইনালের আগে মঞ্চ মাতালেন আইশোস্পিড

১৫

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

১৬

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

১৭

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

১৮

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

১৯

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

২০
X