নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবিরসহ ২ জন রিমান্ডে

নরসিংদী আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : সংগৃহীত
নরসিংদী আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। ছবি : সংগৃহীত

নরসিংদীতে হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার জানান, গত ২৫ মে শহরের জেলখানার মোড়ে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের শোভাযাত্রায় গুলিতে দুজন নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছিলেন তারা। মামলায় খায়রুল কবিরকে ১ নম্বর ও সিদ্দিকুর রহমান নাহিদকে ৩ নম্বর আসামি করা হয়।

জেলা গোয়েন্দা শাখা বলছে, রাজধানী থেকে গত ১২ অক্টোবর সিদ্দিকুর ও গত ২৬ অক্টোবর খায়রুল কবিরকে গ্রেপ্তার করে আনা হয়। ওই মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার আছেন ১২ জন। আজ ওই দুজনের রিমান্ড শুনানির নির্ধারিত দিন ছিল। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার ওসি খোকন চন্দ্র সরকার তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক শুনানি শেষে তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২৫ মে শহরের জেলখানা মোড়ে দুর্বৃত্তের হামলায় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান ও কর্মী আশরাফুল হক গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছাদিকুরের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফুল।

এ ঘটনায় নিহত ছাদিকুরের বড় ভাই আলতাফ হোসেন বাদী হয়ে নরসিংদী মডেল থানায় খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১০

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১১

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১২

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৩

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৪

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৫

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৬

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৭

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৮

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৯

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X