জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে স্মার্ট বাংলাদেশ রোড শো

জামালপুরে ব্যতিক্রমী এক বিশেষ রোড শোয়ের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
জামালপুরে ব্যতিক্রমী এক বিশেষ রোড শোয়ের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বর্তমান সরকারের দীর্ঘ তিন মেয়াদের মেগা প্রকল্পসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে জামালপুরে ব্যতিক্রমী এক বিশেষ রোড শোয়ের আয়োজন করা হয়েছে।

স্মার্ট বাংলাদেশ শো নামের এই বিশেষ রোড শো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে। রোড শোয়ের পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে ভিডিওচিত্র দেখানো হয়।

জানা গেছে, প্রতিদিন ১০০ ভ্যান গাড়ি বিভিন্ন মেগা প্রকল্পের ছবিসহ ফেস্টুন লাগিয়ে জামালপুর পৌর শহর ও জামালপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে। গাড়িবহরে থাকা সাউন্ড বক্সে উন্নয়ন কাজের প্রচারের গান বাজে। রাতে শহর কিংবা গ্রামের জনাকীর্ণ এলাকায় দেখানো হয় ভিডিওচিত্র।

সরেজমিনে দেখা গেছে, ফেস্টুনে পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বঙ্গবন্ধু টানেলসহ সব মেগা প্রকল্প এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের ছবি। এর পাশাপাশি চলছে গান।

জানা গেছে, ১ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এই রোড শো চলবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত। নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচনের আগ পর্যন্ত টানা চলবে এই শো।

জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এফবিসিসিআই পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস ( জেসিসিআই) সভাপতি সিআইপি রেজাউল করিম রেজনুর আয়োজনে এই রোড শো চলছে।

রোড শোয়ের সমন্বয়ক জেসিসিআই সহসভাপতি ইকরামুল হক নবীন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন সারা বাংলাদেশে করেছে তা জনগণের মাঝে তুলে ধরতেই আমাদের এই আয়োজন। রোড শো, ভিডিওচিত্রসহ গানের মাধ্যমে জামালপুর শহরসহ সদর উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের কাছে সরকারের উন্নয়ন কাজ তুলে ধরা হচ্ছে যাতে আগামী নির্বাচনে জনগণ আবারও নৌকাকে বিজয়ী করেন। স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিকল্প নেই। আগামী নির্বাচনে শেখ হাসিনা রেজাউল করিম রেজনু অথবা সদরের যাকেই মনোনয়ন দিবেন জনগণ যেন তাকেই নির্বাচিত করেন, সেজন্যই এই প্রচার চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১০

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১১

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১২

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৩

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৪

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৫

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

১৭

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

১৮

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

১৯

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

২০
X