বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলের আদলে বানাতে ভাঙা হচ্ছে গল্লামারী সেতু

হাতিরঝিলের আদলে বানাতে ভাঙা হচ্ছে গল্লামারী সেতু

খুলনা শহরের প্রবেশদ্বার খুলনা বিশ্ববিদ্যালয় গল্লামারী এলাকায় ময়ূর নদের ওপর পাশাপাশি থাকা নতুন ও পুরোনো দুটি সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সড়ক বিভাগ। ফলে বুধবার (১৫ নভেম্বর) সকাল ভেঙে ফেলার কাজ থেকে শুরু হয়েছে।

এই দুটি সেতু রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন নতুন সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছে ওই বিভাগ।

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, প্রথমে বেশি পুরোনো সেতুটি ভেঙে সেখানে নতুন একটি সেতুর নির্মাণকাজ শুরু হবে। এটির কাজ শেষ হলে পাশাপাশি থাকা অপর সেতুটি ভেঙে নতুন আরেকটি সেতু নির্মাণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে দৃষ্টিনন্দন নতুন সেতু নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, সম্মানিত অতিথি খুলনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) শেখ সালাহ উদ্দিন জুয়েল ও খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ।

সড়ক ও জনপথ বিভাগের খুলনার নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ জানান, হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন স্টিল আর্চ ডিজাইনের সেতু দুটির প্রতিটির দৈর্ঘ্য হবে ৬৮ দশমিক ৭০ মিটার ও প্রস্থ ১৩ দশমিক ৭০ মিটার। সেতু দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৬৮ কোটি টাকা। নদীর পানির সীমা থেকে সেতুর উচ্চতা হবে ৫ মিটার।

সড়ক ও জনপথ সূত্রে জানা যায়, যানবাহনের চাপ বাড়ায় খুলনা মহানগরের প্রবেশদ্বার ময়ূর নদের ওপর থাকা ব্রিটিশ আমলের একটি সেতুর পাশে ২০১৬ সালে আরেকটি নতুন সেতু নির্মাণ করা হয়। দ্বিতীয় সেতুটি নির্মাণের পর থেকেই পানির স্তর থেকে সেতুটির উচ্চতা নিয়ে শঙ্কা দেখা দেয়। পাশাপাশি খুলনা-সাতক্ষীরা মহাসড়ক চারলেনে উন্নীত করার কাজ শুরু হলে দুটি সেতুই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১০

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১১

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১২

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৩

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৪

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৫

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৬

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৭

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৮

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

১৯

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

২০
X