কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:১৩ এএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় জেলের জালে ১১ মন পাঙাশ

কুয়াকাটায় জেলের জালে লাখ টাকার পাঙাশ মাছ। ছবি : কালবেলা
কুয়াকাটায় জেলের জালে লাখ টাকার পাঙাশ মাছ। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় এক জেলের জালে ধরা পড়েছে ১১ মন পাঙাশ মাছ। বুধবার (১৫ নভেম্বর) সকালে এই মাছ নিয়ে কুয়াকাটা মেয়র মাছ বাজারে আসেন আব্বাস মাঝি। সেখানে মুন্নী ফিসের আড়তে নিলামের মাধ্যমে এক লাখ আট হাজার টাকার বিক্রি করেন ১১ মন পাঙাশ।

আব্বাস মাঝি বলেন, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আমরা লাল জাল ফেলি। সেই জালে এত পাঙাশ ধরা পরে। আজ মাছগুলো ২০০ থেকে ২৮০ টাকা কেজি দরে ১ লাখ ৮ হাজার টাকা বিক্রি করেছি। মাছ বিক্রি করে আমি অনেক খুশি।

মুন্নি ফিস এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হাওলাদার বলেন, আব্বাস মাঝি তিন দিন আগে সাগরে যায় মাছ ধরতে। বুধবার ( ১৫ নভেম্বর) মাছ নিয়ে সে ঘাটে ফেরে। অন্য সময় তাইরা মাছসহ বিভিন্ন প্রকারের মাছ নিয়ে আসলেও আজ বোট ভরে পাঙাশ নিয়ে আসে যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার মতো, তবে গাড়ি চলাচল স্বাভাবিক থাকলে এই মাছ আরও বেশি টাকায় বিক্রি হতো।

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ২২ দিনে দেশের প্রধান ইলিশ প্রজননক্ষেত্র সমূহে পরীক্ষামূলক নমুনায়নে ৮৩% ইলিশের রেনুর সাথে ১৭% অন্যান্য মাছের রেনুপোনাও পাওয়া যায়। ফলে ইলিশ আহরণ নিষিদ্ধকালীন ২২ দিনে উপকূলে অন্যান্য মাছেরও নিরাপদ প্রজনন হচ্ছে। যা দেশে অন্যান্য প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

১০

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

১১

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১২

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১৩

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১৪

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৫

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৬

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৭

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৯

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

২০
X