দিদারুল আলম, নোয়াখালী
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীর সুবর্ণচরে ফসলি জমি খাচ্ছে ইটভাটা, প্রশাসন নীরব

নোয়াখালী সুবর্ণচরে চলছে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম। ছবি : কালবেলা
নোয়াখালী সুবর্ণচরে চলছে অবৈধভাবে ইটভাটার কার্যক্রম। ছবি : কালবেলা

নোয়াখালী সুবর্ণচরে অবৈধ ইটভাটার কার্যক্রমে ধ্বংস হচ্ছে কৃষিজমি, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য এবং পরিবেশ। এসব ইটভাটা করতে মানা হচ্ছে না কোনো আইন। উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের এরশাদ মার্কেট সংলগ্ন বিস্তৃত কৃষিজমির মাঝে গড়ে উঠেছে এমনই একটি ইটভাটা। এলাকাবাসী জানায়, ইটভাটাটির মালিক মাসুদ আলম প্রভাবশালী এবং তার ইটভাটার কোনো অনুমোদন নেই।

এ বিষয়ে জানতে চাইলে ইটভাটার মালিক মাসুদ আলম জানান, অনুমোদনের জন্য কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কৃষিজমি ধ্বংস করে কেন ইটভাটা তৈরি করা হয়েছে এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

ইতোমধ্যে ইটভাটাটির আশপাশের বিপুলসংখ্যক এলাকাবাসী জড়ো হয়ে এ বিষয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, আমরা দীর্ঘদিন ধরে এ অবৈধ ইটভাটাটির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। ইতোমধ্যে এর কার্যক্রম বন্ধ করতে এলাকাবাসীর গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবাদলিপি দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ‘যেখানে তিন ফসলা জমিতে বাড়ি করার জন্য সরকারের বিধি নিষেধ আছে সেখানে ইটভাটা হয় কীভাবে? ইটভাটাটি বন্ধের জন্য আমরা পরিবেশ অধিদপ্তরে চিঠি দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১০

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১১

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১২

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৩

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৫

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৬

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৭

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

১৮

বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

উদ্ধার সহায়তায় ভেনেজুয়েলায় সেনা পাঠাচ্ছে স্পেন ও নেদারল্যান্ডস

২০
X