বরগুনা জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত ঘরে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

পরিত্যক্ত ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
পরিত্যক্ত ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

নিখোঁজের তিন দিন পর নিজ ঘরের পাশেই একটি পরিত্যক্ত ঘর থেকে লাইজু আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে বরগুনা থানা পুলিশ। লাইজু আক্তার সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা (সোনার বাংলা) এলাকার আবদুস সোবহানের মেয়ে ও একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।

এ সময় পরিত্যক্ত ঘরের অপর একটি কক্ষ থেকে একটি বোরকা ও ওড়না উদ্ধার করা হয়। তবে গৃহবধূ লাইজু আক্তারের মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত তিন দিন আগে থেকেই নিখোঁজ ছিলেন গৃহবধূ লাইজু আক্তার। আশপাশের বাড়িসহ আত্মীয়স্বজনদের বাড়িতেও অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তাকে খুঁজতে গিয়ে স্বামী জামাল হোসেনের ঘরের কাছেই একটি পরিত্যক্ত ঘরের মধ্যে গৃহবধূ লাইজু আক্তারের মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

লাইজু আক্তারের বাবা আবদুস সোবহান বলেন, আমার মেয়ের অনেক বছর ধরে মানসিক সমস্যা ছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ লাইজু আক্তারের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১০

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১১

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

১২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

১৩

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

১৪

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৫

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

১৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

১৮

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

১৯

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

২০
X