রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৭:৩৩ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হিমাগারের সিন্দুক ভেঙে টাকা লুট, ধরা পড়ল সিসিটিভিতে

সিসি ক্যামেরায় ধরা পড়া সেই চুরির দৃশ্য। ছবি : সংগৃহীত
সিসি ক্যামেরায় ধরা পড়া সেই চুরির দৃশ্য। ছবি : সংগৃহীত

রাজশাহীর পবা উপজেলায় একটি হিমাগারের সিন্দুক ভেঙে সাড়ে ৩০ লাখ টাকা লুট করা হয়েছে। শনিবার (২৪ জুন) রাতে উপজেলার বড়গাছী এলাকার রাজ কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিন নৈশপ্রহরীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

কোল্ড স্টোরেজের মালিক রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার জানান, কোল্ড স্টোরেজে এক দিনের কালেকশনের টাকা পরদিন ব্যাংকে জমা দেওয়া হয়। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় বৃহস্পতি, শুক্রবার ও শনিবারের কালেকশনের টাকা জমা দেওয়া হয়নি। রোববার ব্যাংকে টাকাগুলো জমা দেওয়ার কথা ছিল। তাই শনিবার রাতে অফিস বন্ধের আগে দোতলার সিন্দুকে টাকা রাখা হয়। কিন্তু গভীর রাতে তিনজন মুখোশ পরা ব্যক্তি কোল্ড স্টোরেজে ঢোকে। তারা একে একে কয়েকটি গেটের তালা ভেঙে অফিসে থাকা সিন্দুকের কক্ষে ঢোকে। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পর তারা সিন্দুকটি ভেঙে ৩০ লাখ ৬৭ হাজার ৭২ টাকা লুট করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজে তাদের এই দৃশ্য ধরা পড়েছে। সকালে এ ঘটনা জানাজানি হয়। তবে মুখোশ পরা ও খালি গায়ে থাকায় তাদের ছবি দেখে শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, রাতে কোল্ড স্টোরেজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনজন নৈশপ্রহরী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন নৈশপ্রহরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। তারা এইড সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের কর্মচারী।

পবা থানার ওসি শেখ মোবারক পারভেজ বলেন, সিসি ক্যামেরা ফুটেজ দেখে তিনজন সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে তদন্ত হচ্ছে। নৈশপ্রহরীসহ সিন্দুকের দায়িত্বে থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X