চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুট, আটক ৪

চট্টগ্রাম জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
চট্টগ্রাম জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম নগরীতে আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিলে শাহ আলম নামে ওই ব্যবসায়ীর এক কর্মচারীকে কুপিয়ে আহত করা হয়।

পরে পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা তাদেরও কোপানোর চেষ্টা করে ও গুলি ছোড়ে। তবে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে এক দুর্বৃত্তকে ধরে ফেলে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার শিকার রফিক আহমদ আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্য পরিবেশক প্রতিষ্ঠানের মালিক। আহত কর্মচারী মো. শাহ আলম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, সকালে নগদ ২০ লাখ টাকা নিয়ে নগরীর কাজীরহাটে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান রফিক আহমদ। তিনি ও শাহ আলম মিলে প্রতিষ্ঠানের গেট খোলার সময় একদল দুর্বৃত্ত এসে রফিকের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে শাহ আলমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

ভুক্তভোগী প্রতিষ্ঠানের কর্মীদের ভাষ্য, নগরের কাজীরহাট এলাকায় আবুল খায়ের গ্রুপের ভোগ্যপণ্যের পরিবেশক রফিক আহমদ। মঙ্গলবার সকালে রফিক স্টোর নামের নিজের প্রতিষ্ঠান খুলতে যান রফিক আহমদ ও তার কর্মচারীরা। এ সময় ব্যাংকে জমা দেওয়ার জন্য রাখা ২০ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। দোকানের এক কর্মচারী ছিনতাইকারীদের ধরতে গেলে তাকে কোপানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ব্যবসা প্রতিষ্ঠানের দরজা খোলার সময় রফিক আহমদ টাকার ব্যাগ নিচে রেখেছিলেন। তখন তিন-চারজনের একটি দল ব্যাগটি নেওয়ার চেষ্টা করলে কর্মচারী বাধা দেন। তখন তাকে কুপিয়ে আহত করা হয়। পরে দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালাতে থাকে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পালানোর সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে এবং গুলি ছোড়ে। তবে কেউ আহত হয়নি। স্থানীয়দের সহায়তায় একজনকে ধরা সম্ভব হয়েছে। পরে আরও তিনজনকে আটক করা হয়েছে। রাতের মধ্যেই ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করে টাকা উদ্ধারের অভিযান চলমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X