শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদ তহবিলের টাকা লুটে যুক্তরাজ্যে পালালেন আ. লীগ নেতা

অভিযুক্ত শামছুল ইসলাম রাজা। ছবি : সংগৃহীত
অভিযুক্ত শামছুল ইসলাম রাজা। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার মুসল্লি ও সর্বস্তরের জনগণ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে মসজিদের তহবিলের ৭ লাখ টাকা নিজের কাছে রেখে দেন তিনি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদের তহবিলের টাকা না দিয়েই যুক্তরাজ্যে পালিয়ে যান তিনি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও নানা অজুহাত দেখান তিনি।

বক্তারা আরও বলেন, মসজিদের তহবিলের টাকা আত্মসাৎ করায় ইমাম-মুয়াজ্জিনের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেয়াল ধসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না। অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা ও অন্যান্য সংস্কার কাজও করা সম্ভব হচ্ছে না।

মানববন্ধনে বক্তব্য দেন মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামছুল ইসলাম ও মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমানসহ অনেকে।

প্রসঙ্গত, শামছুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১০

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১১

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১২

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৩

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৪

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৫

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৭

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৮

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৯

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

২০
X