সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে সাড়ে ১২ টন ভারতীয় চিনি জব্দ, আটক ১

সিলেটে সাড়ে ১২ টন ভারতীয় চিনি জব্দের ঘটনায় আটক ১। ছবি : কালবেলা
সিলেটে সাড়ে ১২ টন ভারতীয় চিনি জব্দের ঘটনায় আটক ১। ছবি : কালবেলা

সিলেটে সাড়ে ১২ টন চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকা সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে ট্রাকভর্তি সাড়ে ১২ টন চিনি জব্দ করে পুলিশ। এ সময় মো. শরিফুল ইসলাম নামে চোরাকারবারিকে আটক করা হয়। চিনি জব্দের ঘটনায় আরও ২ জনকে খুঁজছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, বুধবার সকাল ৯টার দিকে চোরাকারবারিরা একটি ট্রাকে করে সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা হতে লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করতেছিল। পরে লামাকাজী এলাকার জাঙ্গাইল নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকটি আটক করে ২৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে জালালাবাদ থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারি শরিফুল ইসলাম জানান, এ ঘটনার সঙ্গে জায়েদ (৩০) ও জনি (২৮) নামে দুজন জড়িত আছেন। তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আটক শরিফুলকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে, পলাতক চোরকারবারি জায়েদ ও জনিকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১১

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১২

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৩

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

১৪

‘হরমুজ প্রণালি ইরানের সার্বভৌমত্বের অবিচ্ছেদ্য অংশ’

১৫

মালদ্বীপে এক তরুণের সঙ্গে কেয়া পায়েলের ভিডিও ভাইরাল, কে এই তরুণ?

১৬

বাড়ি ফেরার পথে জুলাই শহীদের ভাই নিহত

১৭

স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার / রিমান্ডে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ দিয়েছেন অভিনেতা আলভী

১৮

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মন্ত্রণালয়ের বিশেষ বার্তা

১৯

৫২ বছরের ঠিকানায় ইতি টানতে যাচ্ছেন সালমান?

২০
X