নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কুমিল্লার নাঙ্গলকোটে চিরকুট লিখে বাপের বাড়িতে গলায় ফাঁস দিয়ে এক কন্যাসন্তানের মা তানিয়া আক্তার তানজিনা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার (১৫ নভেম্বর) উপজেলা আদ্রা দক্ষিণ ইউপির দক্ষিণ শাকতলী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ও নাঙ্গলকোট পৌরসভার নাওগোদা গ্রামের সোহাগের স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ বছর আগে পৌরসভার নাওগোদা গ্রামের সোহাগের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তানিয়ার। বিয়ের পর স্বামী সোহাগ আর এক বছরের কন্যাশিশুকে নিয়ে চট্টগ্রামে থাকতেন তারা। গত শুক্রবার চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়ি নাওগোদা আসেন তারা। বুধবার সকালে স্বামী সোহাগ চট্টগ্রাম চলে গেলে ১১টার দিকে তানিয়া একটি চিরকুট লিখে টিনসেডের বুতুরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তার হাতের মুঠোয় একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে চট্টগ্রামে কবর দেবে। আমি মরার পরে কেউ কান্না করবে না। আমাকে কবর দেবে চারজন। তারা হলো- হৃদয়, আকরাম, রাজু ভাই ও রকি ভাই। আর কেউ মাটি দিবে না। আর আমাকে পালকি করে কবরে নিয়ে যাবে। আমার কবরে প্রথম মাটি দেবে আমার বাবা। তার টাকা দিয়ে আমার কাফনের কাপড় কিনবে। আমি মরে গেলাম আমাকে কেউ ফিরে পাবে না। ইতি তানজিনা।’ এ বিষয়ে নিহতের মা আছমা বেগম বলেন, সপ্তাহখানেক আগে মেয়ে ও তার স্বামী সোহাগ চট্টগ্রাম থেকে বাড়িতে আসে। এরই মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া ঝামেলা কিছুই হয়নি। বুধবার সকালে তার স্বামী সোহাগ চট্টগ্রামে চলে যায়। ১১টার দিকে সে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ, ন্যায্য মূল্যের দাবি

এনগেজড, তবে বাগদান নয়! প্রেমে থাকার কথা স্বীকার করলেন নাজনীন নীহা

কৃষিতে আরও বরাদ্দ বাড়ানোর দাবি রিজভীর

নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

১০

নিখোঁজ বৃদ্ধের লাশ ভাসছিল পুকুরে

১১

স্বামীকে গলা কেটে হত্যা করল স্ত্রী 

১২

চূড়ান্ত পর্যায়ে নতুন পে-স্কেল, কবে ও কীভাবে বাস্তবায়ন?

১৩

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই 

১৪

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

১৫

বজ্রপাতে দিনমজুর নিহত, আহত ২

১৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: প্রধানমন্ত্রী

১৭

জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

১৮

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

১৯

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

২০
X