কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে পিটার হাসকে হত্যার হুমকির ভিডিও

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ফরিদুল আলম নামে এক ব্যক্তি পিটার হাসকে গলা কেটে হত্যার হুমকি দেন। বুধবার (১৫ নভেম্বর) তার হুমকির ২৮ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ৬ নভেম্বর পিটার হাসকে নিয়ে বক্তব্য দেন ফরিদুল আলম। বুধবার তার সেই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‘আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদুল আলম বলেন, ‘কে বা কারা এটা এডিট করে প্রচার করেছে আমি জানি না। আমি এ ধরনের বক্তব্য দেইনি। পিটার হাস আমাদের মেহমান। তাকে জবাই করে মানুষকে খাওয়ানোর বিষয়ে বক্তব্য দেইনি।’ এ সময় ভিডিওর কথা উল্লেখ করা হলেও তিনি বক্তব্যের বিষয়টি অস্বীকার করেন।

এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে হুমকিমূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আমরা বারবার উদ্বেগ প্রকাশ করেছি।

তিনি বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের আওতায় মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা রয়েছে।’

এর আগে ৬ নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন। ৮ নভেম্বর তা গণমাধ্যমে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাদ্রাসা নিয়ে জরুরি নির্দেশনা

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

রেললাইনের পাশ থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

দক্ষ মানবসম্পদ গড়তে ড্যাফোডিলের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগ

পাল্টাপাল্টি হামলায় আবারও অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি

চট্টগ্রামের শিশু ইরা মনি হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন

১০

বন্যায় চীনের খামার থেকে ভেসে গেল ৯০০ সাপ, আতঙ্কে বাসিন্দারা

১১

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১২

টানা পঞ্চম দিনের বৃষ্টিতে কার্যত স্থবির চট্টগ্রাম

১৩

বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

১৪

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

১৫

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

১৬

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

১৭

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

১৮

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

১৯

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

২০
X