কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১১:০৯ পিএম
আপডেট : ২৬ জুন ২০২৩, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

‘টাকার ভাগাভাগি নিয়ে’ যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিহত ইজাজ। ছবি : সংগৃহীত
নিহত ইজাজ। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। রোববার (২৫ জুন) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ারের সামনে দুর্বৃত্তরা তার দুই পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত মো. ইজাজ সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের মনিপুর গাবতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন- টাকার ভাগাভাগি নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে ইজাজের ঝগড়া হয়। সেখানেই কেউ তাকে ছুরিকাঘাত করে।

পুলিশ সুপার বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি।’

কান্দিরপাড় এলাকার দুজন হকার ব্যবসায়ী জানিয়েছেন, আহত অবস্থায় দৌড়ে এসে আনন্দ সিটি সেন্টারের সামনে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় তার দুই পা থেকে প্রচুর রক্ত ঝরছিল।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওন শিকদার জানান, ইজাজের দুই হাটুর ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X